বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৫৫ জন, ওয়ারী বিভাগে ৫৯ জন, মতিঝিল বিভাগে ৭৫ জন, তেজগাঁও বিভাগে ৬০ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ৪২ জন ও গোয়েন্দা বিভাগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, চারটি ছুড়ি, একটি স্টিলের কাটার, ২ হাজার ৪৮৪ পিস ইয়াবা, ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





