৫ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি

মাঠে বাংলাদেশি দুই ব্যাটার
ক্রিকেট
এখন মাঠে
0

আরও একবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। সাগরিকায় দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ার পর মিরপুরেও রয়েছে বৃষ্টির শঙ্কা। তবে উভয় দলের ক্রিকেটাররা মাঠে খেলেই সিরিজের ফল আনতে আশাবাদী। আগামীকাল (শনিবার, ২ মে) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর ২টায়।

দীর্ঘ পাঁচ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের সামনে বাংলাদেশ। এর আগে ২০২১ সালে প্রথমবারের মতো পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে জয় পায় টাইগাররা।

সফরকারীদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে এরই মধ্যে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টির ফলও বাংলাদেশের পক্ষে। তাই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাঠের খেলার মতোই ছন্দে ছিলেন শামিম পাটোয়ারী। তিনি জানান, ক্রিকেটাররা তাদের সেরাটা দিতে বদ্ধপরিকর।

শামিম পাটোয়ারী বলেন, ‘আমরা লাস্ট বেশ কয়েকটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছি। আমাদের দলে ভালো একটা বোঝাপড়া তৈরি হয়েছে। দুর্ভাগ্যবশত আমরা বিশ্বকাপটা মিস করেছি, এখানে কিছু করার নেই। যদিও আমরা ভালোভাবে প্রস্তুত ছিলাম।’

আরও পড়ুন:

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের সিরিজ জয়ের ভালো একটা সুযোগ আছে। আমরা জয়ের জন্যই খেলবো।’

সাগরিকায় দ্বিতীয় টি-টোয়েন্টি ভেস্তে যাবার পর মিরপুরেও রয়েছে সেই শঙ্কা। যদি বৃষ্টিতে শেষ টি-টোয়েন্টি পরিত্যাক্ত হয় তাহলে উপকার হবে বাংলাদেশেরই।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে প্রভাবক হিসেবে কাজ করবে বৃষ্টি নাকি মিরপুরের উইকেট? ক্রিকেটাররা অবশ্য বৃষ্টি নিয়ে ভাবছেন না; বরং মাঠে খেলেই ফল বের করতে চান নিজেদের পক্ষে।

এসএইচ