তিন উইকেটে ৩৬৮ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ১২৬ রান করে ফেরেন শুভমান গিল। রিশাভ পান্ট করেন ৮১ রান।
ওয়াশিংটন সুন্দর ফিফটি করার পরই ইনিংস ঘোষণা করে ভারত। আফগানিস্তানের মোহাম্মদ সালিম নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগানরা।
আরও পড়ুন:
দুই ওপেনার আব্দুল মালিক ও সেদিকুল্লাহ আতাল করেন যথাক্রমে ১৬ ও ১৭ রান। পঞ্চম উইকেট হিসেবে আফসার জাজাই আউট হলে দিনের খেলা মুলতবি ঘোষণা করেন আম্পায়াররা।
একপ্রান্ত আগলে ৪৩ রানে অপরাজিত আছেন রহমত শাহ। ভারতের মানব সুথার তিনটি এবং প্রসিদ্ধ কৃষ্ণ দুটি উইকেট নিয়েছেন।




