ঐচ্ছিক অনুশীলনেও ব্যস্ত টাইগাররা, ব্যাটিং-ফিল্ডিংয়ে বিশেষ নজর

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন
ক্রিকেট
এখন মাঠে
0

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে দ্বিতীয় দিনের মতো ঐচ্ছিক অনুশীলন করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। ব্যাটিং ও ফিল্ডিংয়ে নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করেছেন জাকের-সাদমান-খালেদরা।

সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। দুই দশকের বেশি সময় পর অজিদের মাটিতে টেস্ট খেলার সুযোগ। আর তাই নিজেদের প্রস্তুত করতে সর্বোচ্চ চেষ্টায় ক্রিকেটাররা।

আজ (রোববার, ২৬ জুলাই) দ্বিতীয় দিনের মতো ঐচ্ছিক অনুশীলন করেন বেশ কয়েকজন ক্রিকেটার। যেখানে ছিলেন জাকের আলী অনিক, অমিত হাসান, সাদমান ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদরা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্ট্রাল উইকেটে দীর্ঘসময় অনুশীলন করেন জাকের ও অমিত। লিটন দাসের ইঞ্জুরিতে জাতীয় দলে ফিরতে পারেন জাকের। নিজেকে প্রস্তুত রাখতে কোচ ফিল সিমন্সের অধীনে কঠোর অনুশীলন করেন এ উইকেটকিপার ব্যাটার। অমিত হাসানও ঝালিয়ে নিয়েছেন নিজেকে।

স্লিপে বাংলাদেশের দুর্বলতা দীর্ঘদিনের। আর টেস্টে একটি ক্যাচ মিস মানেই বিশাল ক্ষতি। তাই যেন দীর্ঘসময় ধরে স্লিপে ক্যাচিং প্র‍্যাকটিস করেছেন সাদমান ইসলাম।

নাঈম হাসান বা খালেদ আহমেদরা বল না করলেও এদিন ফিল্ডিং অনুশীলন করেছেন। আসন্ন সিরিজের জন্য নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছেন না তারা।

জেআর