যুক্তরাষ্ট্র ও ইসরাইল থেকে ইউরোপকে দূরে থাকার আহ্বান ইরানের

উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ
বিদেশে এখন
0

সম্ভাব্য মার্কিন ও ইসরাইলি হামলা মোকাবিলায় ইরান সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে জানিয়ে ইউরোপীয় দেশগুলোকে ওয়াশিংটন ও তেলআবিব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তেহরান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সাঈদ খাতিবজাদেহ জানান, সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপ একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এখন তারা নিজেদের সেই ভুল নীতির পরিণতির মুখোমুখি হচ্ছে। ভ্রান্ত নীতির কারণে ইউরোপীয় শক্তিগুলো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো থেকে দিনে দিনে কোণঠাসা হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

খাতিবজাদেহ আরও জানান, আন্তর্জাতিক ও মানবিক আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ইসরাইলের যাবতীয় অপরাধযজ্ঞ থেকে ইউরোপের অবিলম্বে নিজেদের দূরত্ব বজায় রাখা উচিত। ইউরোপীয় দেশগুলো যতক্ষণ পর্যন্ত মার্কিন সেনাদের জন্য তাদের সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের সুযোগ বন্ধ না করবে এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে আন্তরিক পদক্ষেপ না দেখাবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিশ্বাস করা কঠিন বলে উল্লেখ করেন এই ইরানি কর্মকর্তা।

এএম