ঘরের মাঠে প্রথমার্ধে গোলের দেখা পায়নি অ্যাথলেতিক ক্লাব। ৬৪ মিনিটে দলকে এগিয়ে দেন গোর্কা গুরুজেটা। আন্দ্রে সেলভার পেনাল্টি থেকে ৫ মিনিট পরই সমতায় ফেরে এলচে।
ম্যাচের শেষ দিকে পেনাল্টি পায় অ্যাথলেতিক। স্পট কিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন গুরুজেটা। সিরি আয় টেবিলের তলানীর দল ভেরোনার সঙ্গে অবশ্য সহজ জয় পেয়েছে সাসৌলো।
আরও পড়ুন:
৪০ মিনিটে আন্দ্রে পিনামন্টি ও চার মিনিট পর ডমিনিক বেরার্দির গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি। ৬২ মিনিটে বেরার্দির দ্বিতীয় গোলে সাসৌলোর বড় জয় নিশ্চিত হয়।
লিগ ওয়ানে ধাক্কা খেয়েছে মার্শেই। লুডভিক আজোরকুইয়ের জোড়া গোলে ব্রেস্টের কাছে ২-০ ব্যবধানে হেরেছে দলটি।





; Prince Abdul Malik and Pengiran Raabatul Adawiyyah (right)-320x167.webp)