‘লন্ডন ডার্বি’ জয়ে টেবিলে আর্সেনালের শীর্ষস্থান বহাল

ইংলিশ প্রিমিয়ার লিগ

উদযাপনে আর্সেনালের খেলোয়াড়রা
ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে কষ্টার্জিত জয় তুলে নিয়েছে আর্সেনাল। লন্ডন ডার্বিতে চেলসিকে তারা হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে। এ জয়ের পর লিগ টেবিলে আর্সেনাল যথারীতি শীর্ষ স্থানে অবস্থান করছে। ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের ৫ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে মিকেল আর্তেতা শিষ্যরা।

ঘরের মাঠে নিজেদের প্রথম গোল কর্নার থেকে আদায় করে নেয় গানাররা। গ্যাব্রিয়েলের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন উইলিয়াম সালিবা। প্রথমার্ধের শেষদিকে সমতায় ফেরে চেলসি। আর্সেনালের পিয়েরো হিনাক্যাপি নিজেদের জালেই বল ঠেলে দিলে ১-১ গোলে আসে সমতা।

আরও পড়ুন:

মিকেল আর্তেতার দল জয়সূচক গোলের দেখা পায় ৬৬ মিনিটে। আরও একবার কর্নার থেকে গোল। এবারে জুরিয়েন টিম্বার এগিয়ে দেন আর্সেনালকে। এ জয়ের পর ২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শিরোপার আরও কাছে চলে গিয়েছে আর্সেনাল।

এসএইচ