জাপানের ১১ লক্ষ্যভেদে ‘বিধ্বস্ত’ ভারত

এএফসি নারী এশিয়ান কাপ

ম্যাচের একটি মুহূর্ত
ফুটবল
এখন মাঠে
0

এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ১১-০ ব্যবধানে হেরেছে ভারত। পার্থে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় জাপানের নারীরা।

ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন ইয়ামোতো। এরপর হাসেগাওয়া ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধেই আরও তিন গোল করে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান।

আরও পড়ুন:

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জাপান। রিকো উয়েকি ও হিনাতা মিয়াজাওয়ার হ্যাটট্রিকে ভারতের জালে একের পর এক গোল করতে থাকে তারা। শেষ পর্যন্ত ১১-০ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় জাপান নারী দল।

এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জাপান। তিন পয়েন্ট করে নিয়ে পরের দুই স্থানে আছে চায়নিজ তাইপে ও ভিয়েতনাম। আর দুই ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে তলানিতে ভারত।

এসএইচ