
টাইফুন ‘ডলফিন’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপানের ওকিনাওয়া; সতর্ক চীন
শক্তিশালী টাইফুন ‘ডলফিন’-এর আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া প্রদেশ। শনিবারের এই ঝড়ে অন্তত ছয়জন আহত হয়েছেন এবং ৫০ হাজারেরও বেশি ভবন বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। চীনের পূর্ব উপকূলে টাইফুনটি আঘাত হানার আশঙ্কায় বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে এবং ফেরি চলাচলও স্থগিত করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তীব্র দাবদাহে জাপানে প্রাণহানি ছাড়িয়েছে ২০
জাপানের পর এবার তীব্র দাবদাহের কবলে দক্ষিণ কোরিয়া। দেশটিতে প্রচণ্ড গরমে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ২০। অসুস্থ হয়ে পড়েছেন প্রায় আড়াই হাজার। এরইমধ্যে তাপপ্রবাহ মোকাবিলায় সর্বাত্মক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। এদিকে, অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের দাবানল। অন্যদিকে, গ্রিসে দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বহু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ায় শোকস্তব্ধ বাসিন্দারা।

আট দশকের নিষেধাজ্ঞা তুলে অস্ত্র রপ্তানির পথে জাপান
প্রতিরক্ষা খাতে বিনিয়োগ ও অস্ত্র উৎপাদনকে অর্থনৈতিক সমৃদ্ধির পথ হিসেবে দেখছে শান্তিপ্রিয় দেশ জাপান। দেশটির সর্বশেষ প্রতিরক্ষা বিলে প্রতিবেশী চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক তৎপরতাকে দেশের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ কারণে তাকাইচির প্রশাসন সম্প্রতি জাপানের দীর্ঘ আট দশকের অস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞাও শিথিল করেছে। প্রশ্ন উঠেছে, জাপান কি তবে যুদ্ধ ও সামরিক শক্তি ত্যাগের সাংবিধানিক সিদ্ধান্ত থেকে সরে গিয়েছে?

হিরোশিমায় বোমা হামলার ৮১ বছর আজ
হিরোশিমা দিবস আজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১তম বার্ষিকী পালন করেছে জাপান। স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) দেশজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে হামলায় নিহতদের স্মরণ করা হয়।

মুখস্থ নয়, সমস্যা সমাধানের দক্ষতা গড়তে হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার লক্ষ্য শুধু তথ্য মুখস্থ করানো নয়; বরং শিক্ষার্থীদের প্রশ্ন করতে শেখানো, সমালোচনামূলক চিন্তার সক্ষমতা তৈরি এবং বাস্তব সমস্যার সমাধানে দক্ষ করে তোলা। আজ (বুধবার, ৫ আগস্ট) জাপানের ওসাকায় অনুষ্ঠিত ‘আরটেক জেনারেল এক্সিবিশন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

৪০ বছরের সর্বনিম্নে জাপানি মুদ্রা; ওয়াশিংটন ও টোকিওর বিরল যৌথ পদক্ষেপ
মার্কিন ডলারের বিপরীতে গত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে জাপানি মুদ্রা ইয়েন। এ মুদ্রার বিনিময় হার বাড়াতে গত সপ্তাহে যৌথভাবে বাজারে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র ও জাপান। এমন যৌথ পদক্ষেপ বিরল হলেও বিশ্বের তৃতীয় সর্বাধিক লেনদেন হওয়া মুদ্রা হিসেবে ইয়েনের অবমূল্যায়ন জাপানের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাপানের টমাহক ক্ষেপণাস্ত্র পরীক্ষা; সামরিক পাল্টা ব্যবস্থার হুমকি কিম ইয়ো জংয়ের
জাপান যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পর ‘অতিরিক্ত সামরিক পদক্ষেপ’ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং।

প্রতিরক্ষা জোরদারে অস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞা তুললো জাপান
প্রতিরক্ষা খাতে বিনিয়োগ ও অস্ত্র উৎপাদনকে অর্থনৈতিক সমৃদ্ধির পথ হিসেবে দেখছে শান্তিপ্রিয় দেশ জাপান। দেশটির সর্বশেষ প্রতিরক্ষা বিলে প্রতিবেশী চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক তৎপরতাকে দেশের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ কারণে তাকাইচির প্রশাসন সম্প্রতি জাপানের দীর্ঘ আট দশকের অস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞাও শিথিল করেছে। প্রশ্ন উঠেছে, জাপান কি তবে যুদ্ধ ও সামরিক শক্তি ত্যাগের সাংবিধানিক সিদ্ধান্ত থেকে সরে গিয়েছে?

অস্ত্র উৎপাদন বাড়িয়ে অর্থনীতি চাঙা করতে চায় জাপান
নিজেদের ক্রমবর্ধমান সামরিক শক্তি বৃদ্ধিকে কেবল দেশের সুরক্ষাকবচ নয়, বরং অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম পথ হিসেবে তুলে ধরছে জাপান সরকার। দেশটির সাম্প্রতিক প্রতিরক্ষা শ্বেতপত্রে যুক্তি দেয়া হয়েছে যে অস্ত্র উৎপাদন বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে পারে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাপানে ভূমিকম্পের পর সুপেয় পানির সংকট, সচল হয়নি বিদ্যুৎ সংযোগ
শক্তিশালী ভূমিকম্পের পর এখন সুপেয় পানির তীব্র সংকটে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ৫৮ হাজার পরিবার। বিকল গ্যাস লাইনের কারণে জনদুর্ভোগ ছাড়াও ৪৮ হাজারেরও বেশি বাড়িতে এখনও সচল হয়নি বিদ্যুৎ সংযোগ। কয়েক বিলিয়ন ডলার আর্থিক ক্ষয়ক্ষতির পর সাময়িকভাবে বন্ধ হয়ে আছে সনি, টয়োটা, হোন্ডা এবং নিসানের মতো বড় বড় প্রতিষ্ঠানের কার্যক্রম। প্রাণে বাঁচলেও সর্বস্ব হারিয়ে পথে বসেছেন অনেক উদ্যোক্তা।

স্ট্যালিয়ন ক্যাপিটালের উদ্যোগে সেতু খাতে ৩.৪ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগ
বাংলাদেশের সেতু ও অবকাঠামো খাতে প্রায় ৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনতে ভূমিকা রেখেছে বিনিয়োগ ও পরামর্শক প্রতিষ্ঠান স্ট্যালিয়ন ক্যাপিটাল। জাপানের মিয়াগাওয়া কেনসেতসু কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে যৌথভাবে ভোলা–বরিশাল ও শরীয়তপুর–চাঁদপুর সেতু নির্মাণে এ বিনিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে।

জাপানে ভূমিকম্পের পর শতাধিক আফটারশক অনুভূত, প্রাণহানি বেড়ে ১৪
জাপানে মঙ্গলবারের ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৪ জনে। দক্ষিণ-পশ্চিমের কিউশু অঞ্চলে সাত দশমিক এক মাত্রার ভূমিকম্পের পর অনুভূত হয়েছে শতাধিক আফটারশক।