ব্যাংককে কয়েক ঘণ্টা যাত্রাবিরতির পর আবারও বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে পিটারের শিষ্যরা। বাংলাদেশ সময় আজ মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আফিদারা-সাগরিকাদের।
গতকাল (সোমবার, ৯ মার্চ) উজবেকিস্তানের বিপক্ষে জিতলে আজ দেশের জন্য বিমান ধরতে হতো না বাংলাদেশকে। ‘সি’ গ্রুপে জাপান-ভিয়েতনাম ও চাইনিজ তাইপে-ভারত ম্যাচের দিকে নজর থাকত পিটারের দলের।
আরও পড়ুন:
কোয়ার্টার ফাইনালে উঠলে আবার সিডনি যেতে হতো বাংলাদেশ দলকে। তবে উজবেকিস্তানের বিপক্ষে হারায় ১০ মার্চ রিটার্ন টিকিটে দেশে ফিরছেন লাল সবুজের প্রতিনিধিরা।
এশিয়া কাপ খেলা বাংলাদেশের অনেক ফুটবলারের বয়স বিশ বছরের নিচে। তাদের অনেকেই পহেলা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া থাইল্যান্ডের এএফসি অ-২০ টুর্নামেন্ট খেলবে। দেশে ফিরেই আবারও অনুশীলনে ব্যস্ত হয়ে পড়বেন তারা। এ দলেরও কোচ পিটার বাটলার।



 and Syrian Foreign Minister Asaad al-Shibani-320x167.webp)

