চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে চেলসির সামনে থাকা সব ম্যাচই এখন সমান গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে এভারটনের বিপক্ষে জয় পেলে ব্লু-দের সামনে সুযোগ থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে চলে আসার।
আরও পড়ুন:
অন্যদিকে, বুন্দেসলিগায় টেবিল টপার বায়ার্ন খেলবে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে। ২৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে এরই মাঝে শিরোপার পথে অনেকটাই এগিয়ে আছে বাভারিয়ানরা।
সিরিআ’য় তুরিনোর বিপক্ষে মাঠে নামবে এসি মিলান। টেবিলের নিচের দিকের দল তুরিনোর বিপক্ষে জয় পেলে এসি মিলান চলে আসবে পয়েন্ট টেবিলের দুইয়ে। শিরোপা স্বপ্ন টিকিয়ে রাখতে এ ম্যাচে জয় ভিন্ন অন্য কোনো ফলাফল ভাবার সুযোগ নেই রোজানেরিদের সামনে।





