
ফিরে দেখা ইউরোপীয় ক্লাব ফুটবলের এক মাস
আন্তর্জাতিক বিরতির আগে কেটে গেলো ইউরোপীয় ক্লাব ফুটবলের রোমাঞ্চকর এক মাস। মাঠের লড়াইয়ে কোথাও দেখা গেছে তুলনামুলক ছোট দলের রাজত্ব, আবার কোথাও শুরুতেই হোঁচট খেয়েছে গত আসরগুলোর চ্যাম্পিয়নরা। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যান সিটির শতভাগ জয়, লা লিগায় বার্সার উড়ন্ত সূচনা, আর লিগ ওয়ানে পিছিয়ে পড়েছে পিএসজি।

ইউরোপিয়ান ফুটবলে শনিবার রাতে যা হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) মৌসুমের প্রথম ধাক্কা খেয়েছে আর্সেনাল। বর্তমান চ্যাম্পিয়নরা হারার রাতে ভিন্ন ম্যাচে নবাগত কভেন্ট্রি সিটি পেয়েছে জয়ের দেখা। এদিকে লা লিগায় চলছে রাফিনহা ম্যাজিক। বার্সাও পেয়েছে টানা সপ্তম জয়ের দেখা। সিরি আ’তে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই।

গ্রীষ্মকালীন দলবদলে ইপিএলের একচ্ছত্র আধিপত্য
ইউরোপীয় ফুটবলের দলবদল মানেই অর্থের খেলা। সামার ট্রান্সফার উইন্ডো জমে উঠতেই দল গোছাতে বেপরোয়া ইউরোপের শীর্ষ পাঁচ লিগের পরাশক্তিরা। তবে অর্থ খরচে অন্য সবাইকে পেছনে ফেলে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। তবে লাভ-ক্ষতির হিসাব কষে অনেকটাই মেপে পা ফেলছে লা লিগা, সিরি আ কিংবা বুন্দেসলিগার ক্লাবগুলো। ইউরোপের সেরা পাঁচ লিগের গ্রীষ্মকালীন দলবদলের পরিসংখ্যান ও অর্থনৈতিক রাজত্ব নিয়ে।

বিশ্বকাপের শেষ, ক্লাব ফুটবলের নতুন মৌসুমের শুরু
বিশ্বকাপের রোমাঞ্চ শেষ হওয়ার কয়েকদিনের বিরতির পরই আবার মাঠে গড়াচ্ছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ। তবে ফুটবলপ্রেমীদের অপেক্ষা খুব বেশি দিনের নয়। নতুন মৌসুম, নতুন স্বপ্ন আর নতুন লড়াই নিয়ে ফিরছে ক্লাব ফুটবল। সবার আগে ১৬ আগস্ট শুরু হচ্ছে লা লিগার মৌসুম। এছাড়া ২২ আগস্ট শুরু হবে ইপিএল, সিরি আ ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের যুদ্ধ। ২৯ আগস্ট থেকে শুরু হবে বুন্দেসলিগাও।

তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জিতলো ইন্টার মিলান
তিন ম্যাচ হাতে রেখে ইতালিয়ান লিগ (সিরি আ) টাইটেল আবারও পুনরুদ্ধার করলো ইন্টার মিলান। এ নিয়ে ইন্টার মিলান ২১তম লিগ শিরোপা জিতেছে। পার্মাকে ২-০ গোলে হারিয়ে ঘরের মাঠেই শিরোপা উৎসব করেছে তারা। ৩৬টি শিরোপা নিয়ে তাদের ওপরে আছে ইউভেন্তুস।

ইউরোপে রাতে মাঠে নামছে চেলসি-বায়ার্ন-মিলান
ইউরোপিয়ান ফুটবলে আজ ( শনিবার, ২১ মার্চ) রাতে নিজ নিজ লিগে মাঠে নামছে বড় ক্লাবগুলো। ইপিএলে চেলসির প্রতিপক্ষ এভারটন। বুন্দেসলিগায় মাঠে নামবে বায়ার্ন আর সিরি আ’তে আছে এসি মিলানের ম্যাচ।

সিরি-আ: রোমা-নাপোলি রোমাঞ্চকর ম্যাচের সমতায় সমাপ্তি
ইতালিয়ান সিরি-আতে নাপোলির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এস রোমা। নেপলসের দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে শুরু থেকেই গতির খেলায় রোমাঞ্চ ছড়ায় এস রোমা।

জমে উঠেছে সিরি আ; শীর্ষ তিন দলের শিরোপার লড়াই
সময়ের সঙ্গে আরও জমজমাট হচ্ছে ইতালিয়ান লিগ সিরি আ’র শিরোপা লড়াই। একের পর এক বদলাচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দলের অবস্থান।

ইপিএলে ম্যানসিটির সাতে-সাত; ভিন্ন লিগে অ্যাতলেটিকো ও এসি মিলানের ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আর্লিং হালান্ডের একমাত্র গোলে ব্রেন্টফোর্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ ম্যাচে অপরাজিত থাকলো পেপ গার্দিওলার দল। এদিকে লা লিগার ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সেল্টা ভিগো। সিরি-আতে গোলশূন্য ড্র হয়েছে য়্যুভেন্তাস-এসি মিলানের ম্যাচও।

ভিন্ন লিগ ম্যাচে রাতে মাঠে নামছে লিভারপুল-ইন্টার মিলান
ফুটবলে নিজ নিজ লিগ ম্যাচের সূচিতে রাতে মাঠে নামছে লিভারপুল এবং ইন্টার মিলান। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) অলরেডদের প্রতিপক্ষ নিউক্যাসেল ইউনাইটেড এবং সিরিআতে ইন্টার মাঠে নামবে তুরিনোর বিপক্ষে।

মৌসুমের শুরুতে রিয়ালের দুইয়ে দুই; য়্যুভেন্তাসের জয়ের দিনে ম্যান ইউয়ের হার
লা লিগাতে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ‘শনির দশা’ যেন কাটছেই না ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। টানা দুই ম্যাচে জয়হীন দলটি। ইতালিয়ান সিরি-আতে য়্যুভেন্তাসের মৌসুমের শুরুটা হলো জয় দিয়েই।

ইউরোপিয়ান লিগে মৌসুমের দ্বিতীয় সপ্তাহের খেলা মাঠে গড়াচ্ছে আজ
জমে উঠেছে ইউরোপিয়ান লিগগুলোর ব্যস্ততা। দ্বিতীয় সপ্তাহে বড় দলগুলোর মধ্যে আজ ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, অ্যান্টন ভিলা। লা লিগাতে বার্সেলোনা, অ্যাতলেতিকো মাদ্রিদ। অন্যদিকে, আজ (শনিবার, ২৩ আগস্ট) থেকে শুরু হচ্ছে ইতালিয়ান সিরি-আ। প্রথম দিনে মাঠে নামছে নাপোলি, রোমা, মিলানের মতো বড় ক্লাবগুলো।