আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে খেলার ৮ মিনিটের মাথায় গোল হজম করে শুরু থেকেই ছন্দ হারায় বাংলাদেশ। এরপর ধীরে ধীরে ম্যাচের দখল নেয় ভিয়েতনাম।
এদিকে আক্রমণে ফাহামিদুল-ফাহিমরা ছিলেন বেশ নিষ্প্রভ। অপরদিকে একের পর এক আক্রমণে লাল-সবুজদের নাভিশ্বাস তুলে ছাড়েন ভিয়েতনামের ফরওয়ার্ডরা। যার ফলে তিনটি গোলই হাভিয়ের কাবরেরার দল হজম করে প্রথমার্ধেই।
আরও পড়ুন:
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেয়ে বলের নিয়ন্ত্রণ রাখতে বেশি মনোযোগী হয় ভিয়েতনাম। দ্বিতীয়ার্ধে পাঁচটি বদল আসে বাংলাদেশ দলে, যদিও ঘুরে দাঁড়ানোর মতো কিছু করে দেখাতে পারেনি তারা।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার (৩১ মার্চ) ৩৩ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে বড় চ্যালেঞ্জের আগে প্রস্তুতিটা তাই মোটেও সুখকর হলো না হামজা-শমিতদের।





