আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ কেরালার ক্রীড়ামন্ত্রীর

লিওনেল মেসি
ফুটবল
এখন মাঠে
0

কেরালার ক্রীড়াঙ্গনে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। আর্জেন্টিনা ফুটবল দল ও লিওনেল মেসিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান।

তার দাবি, কেরালায় ম্যাচ খেলতে আসার প্রতিশ্রুতি দিয়েও তা রাখেনি আর্জেন্টিনা দল। মন্ত্রী জানান, এই সফর আয়োজনের জন্য প্রায় ২৫০ কোটি রুপি পর্যন্ত স্পন্সর জোগাড় করা হয়েছিল।

কিন্তু অর্থ নেয়ার পরও শেষ পর্যন্ত দলটি কেরালায় আসেনি, যা তিনি সরাসরি প্রতারণা হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুন:

শুধু কেরালাই নয়, আরও কয়েকটি দেশের সঙ্গেও নাকি একই ধরনের ঘটনা ঘটেছে বলেও দাবি তার।

ফলে এখন আর্জেন্টিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথাও ভাবছে কেরালা সরকার।

প্রতীক্ষায় থাকা ফুটবলপ্রেমীদের জন্য এটি বড় ধাক্কা। মেসিকে সামনে থেকে দেখার স্বপ্ন এবারও অপূর্ণই রয়ে গেল তাদের।

এসএস