আন্তর্জাতিক বিরতি শেষে ফিরছে ক্লাব ফুটবলের উত্তাপ

ইউরোপিয়ান লিগগুলোর লোগো
ফুটবল
এখন মাঠে
0

ফিফার আন্তর্জাতিক বিরতির পর আবারও ফিরছে ক্লাব ফুটবলের উত্তাপ। আজ (শনিবার, ৪ এপ্রিল) রাতে ভিন্ন ম্যাচে নামবে ইউরোপের শীর্ষ লিগের জায়ান্ট দলগুলো।

লা-লিগায় জমে উঠা শিরোপার লড়াইয়ে টিকে থাকতে প্রতিপক্ষ মায়ার্কোর মাঠে রাত ৮টা ১৫ মিনিটে লড়বে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

এদিকে অ্যাতলেটিকো মাদ্রিদ ঘরের মাঠে আতিথেয়তা দেবে লিগের টেবিল টপার বার্সেলোনাকে। শেষবার হোম গ্রাউন্ডে হ্যান্সি ফ্লিকের শিষ্যদের ৪-০ গোলে গুড়িয়ে দেয়ার সুখস্মৃতি আছে অ্যাতলেটিকোর।

আরও পড়ুন:

এদিকে বুন্দেসলিগার ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় বায়ার্ন মিউনিখ খেলবে ফ্রেইবুর্গের বিপক্ষে আর রাত সাড়ে ১০টায় স্টুটগার্টের বিরুদ্ধে নামবে বরুসিয়া ডর্টমুন্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) জায়ান্টরা নামবে এফ এ কাপের মিশনে। বিকেল ৪টা ৪৫ মিনিটে বিগ ম্যাচে মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। চেলসির ম্যাচ রাত সোয়া ১০টায়, পোর্ট ভ্যালের বিপক্ষে। এছাড়া রাত ১টায় সাউদাম্পটনের মুখোমুখি হবে আর্সেনাল।

এসএইচ