চ্যাম্পিয়নস লিগ: কোয়ার্টার ফাইনালে রিয়াল-বায়ার্ন দৈরথ আজ

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
ফুটবল
এখন মাঠে
0

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল শুরু আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) দিবাগত রাতে । প্রথম দিনের দুই ম্যাচে একটিতে মুখোমুখি দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। অন্য ম্যাচে ইংলিশ ক্লাব আর্সেনালকে আতিথেয়তা দেবে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি।

দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ইউরোপের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ মুখোমুখি হচ্ছে ২৯তম বারের মতো। পরিসংখ্যান বলছে, বায়ার্নের বিপক্ষে দারুণ দাপট রিয়ালের।

আরও পড়ুন:

বায়ার্নের বিপক্ষে সর্বশেষ ৯ ম্যাচে অপরাজিত ভিনি-এমবাপ্পেরা। কোয়ার্টার ফাইনালেও জার্মানদের বিপক্ষে শতভাগ সফল লস ব্লাঙ্কোস। আরেক ম্যাচে সাম্প্রতিক ফর্ম বিচারে এগিয়ে আর্সেনাল, তবে নকআউট লড়াইয়ে স্পোর্টিংয়ের চমকও ভোলার নয়।

২০২২-২৩ মৌসুমের ইউরোপা লিগের শেষ ষোলোতে দুই লেগই ড্র হওয়ার পর টাইব্রেকারে জিতে আর্সেনালকে বিদায় করে পর্তুগিজ ক্লাবটি

জেআর