না ফেরার দেশে পাড়ি জমালেন রোমানিয়ান কিংবদন্তি লুচেস্কু

মিরচা লুচেস্কু
ফুটবল
এখন মাঠে
0

রোমানিয়ান ফুটবল কিংবদন্তি মিরচা লুচেস্কু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮০ বছর। গত সপ্তাহেই রোমানিয়া জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান লুচেস্কু।

ফুটবলার ও কোচ হিসেবে একের পর এক শিরোপা জয়ের জন্য বিখ্যাত ছিলেন তিনি। রোমানিয়া ফুটবল দলের সবচেয়ে সফল ফুটবলার ও কোচ হিসেবে সমাদৃত লুচেস্কু।

আরও পড়ুন:

১৯৮৪ সালে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমবার খেলার যোগ্যতা অর্জন করে রোমানিয়া জাতীয় ফুটবল দল, সেই দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ইউক্রেনের ক্লাব শাখতার দোনেস্কে প্রায় ১২ বছর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এর আগে গ্যালাতেসারের ম্যানেজার হিসেবে কাজ করেছেন লুচেস্কু। ২০২৪ সালে তিনি রোমানিয়া জাতীয় দলের দায়িত্ব নেন এবং মৃত্যুর আগ দিন পর্যন্ত দলটির কোচ হিসেবে ছিলেন।

জেআর