ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে চলে খেলা। ঘরের মাঠে বেশ ছন্দেই ছিলো বোলোনিয়া। বল পজিশন, পাস থেকে সুযোগ তৈরি করা সবদিক থেকেই এগিয়ে ছিলো ইতালির ক্লাব। বিরতির ঠিক আগে গোল হজম করে ১-০ তে পিছিয়ে বিরতিতে যায় ক্লাবটি।
আরও পড়ুন:
ফিরে এসে ম্যাচে ফিরতে মরিয়া থাকলেও ৫১ মিনিটে গোল করে ভিলাকে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড ওয়াটকিনস। এরপর ৯০ মিনিটে জোনাথানের কল্যানে একটি গোল শোধ করলেও অতিরিক্ত সময়ে গোল হজম করে ৩-১ ব্যবধানে পিছিয়ে থেকেই ম্যাচ শেষ করে স্বাগতিকরা।
দিনের অপর খেলায় পোর্তো ও নটিংহ্যাম ফরেস্টের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে এবং সেল্টা ভিগোর বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে এসজি ফ্রাইবুর্গ।





