কোপা দেল রে শিরোপা জিতলো রিয়াল সোসিয়েদাদ

রিয়াল সোসিয়েদাদের শিরোপা জয়
ফুটবল
এখন মাঠে
0

অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে নিজেদের ক্লাব ইতিহাসে তৃতীয়বারের মতো কোপা দেল রে শিরোপা জিতেছে রিয়াল সোসিয়েদাদ। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে তারা। সেভিয়ায় ফাইনাল শুরুর মাত্র ১৪ সেকেন্ডের মাথায় অ্যান্ডার বারনেটজিয়ার গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ।

তবে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি অ্যাতলেটিকো। ১৮ মিনিটেই আদেমোলো লুকমান গোল করে সমতায় ফেরান মাদ্রিদের ক্লাবটিকে। এরপর খেলায় অ্যাতলেটিকো কিছুটা আধিপত্য দেখালেও গোল পায়নি তারা।

আরও পড়ুন:

প্রথমার্ধের ইনজুরি টাইমে মিকেল ওয়ারাজাবাল পেনাল্টিতে লক্ষ্যভেদ করলে ২-১ গোলের লিড পায় সোসিয়েদাদ। সেই লিড ৮৩ মিনিট পর্যন্ত অক্ষতই ছিল। তবে বাদ সাধেন হুলিয়ান আলভারেজ। খেলায় আনেন ২-২ সমতা।

এরপর টাইব্রেকারে আলেকসান্দার সরলথ এবং হুলিয়ান আলভারেজের শট ঠেকিয়ে দেন সোসিয়েদাদ গোলরক্ষক উনাই মারেরো। সেটাই ৪-৩ ব্যবধানে জয় এনে দেয় সোসিয়েদাদকে।

ইএ