ফুটবল বিশ্বকাপ মানেই টানটান উত্তেজনা, দারুণ সব গোল আর ইতিহাস গড়া মুহূর্ত। তবে এ বড় মঞ্চেও ঘটে যায় কিছু অপ্রত্যাশিত, মজার আর হাস্যকর ঘটনা যেগুলো আজও দর্শকদের মনে গেঁথে আছে।
২০১০ ফিফা বিশ্বকাপে উরুগুয়ের জাতীয় সঙ্গীত বাজানোর কথা থাকলেও ভুল করে অন্য একটি গান চালিয়ে দেয়া হয়। খেলোয়াড়রা লাইন ধরে দাঁড়িয়ে প্রথমে বুঝতেই পারেননি কী হচ্ছে। কয়েক সেকেন্ড পর তারা একে অন্যের দিকে তাকাতে থাকেন মুখে বিস্ময় আর হালকা হাসি। দর্শকরাও ধীরে ধীরে বুঝে ফেলেন গণ্ডগোল হয়েছে, ফলে স্টেডিয়ামে তৈরি হয় হাসির পরিবেশ।
২০১৪ সালের লুইসের কামড় কাণ্ড! ইতালির ডিফেন্ডারকে কামড় দিয়ে বিশ্বজুড়ে হাস্যরসের ঝড় তোলেন তিনি, যদিও ঘটনাটি ছিলো বিতর্কিত। ইতালির ডিফেন্ডার জর্জিও কিয়েলিনিকে হঠাৎ করেই কামড়ে দেন তিনি। ঘটনাটি প্রথমে অবিশ্বাস্য মনে হলেও রিপ্লেতে ধরা পড়ে পুরো বিষয়টি। এরপর সামাজিক মাধ্যমে একে ভ্যাম্পায়ার স্টাইল আখ্যা দেয়া হয়। মজার ব্যাপার এটা সুয়ারেজের প্রথম কামড় কাণ্ড না। এর আগেও ক্লাব ফুটবলে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। এই ঘটনার পর ফিফা তাকে সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করে।
আরও পড়ুন:
২০০২ সালের রোনালদো নাজারিওর এর অদ্ভুত হেয়ারস্টাইল! সামনে ছোট্ট চুল, পেছনে পুরো ন্যাড়া এই লুক দেখে ভক্তরা যেমন অবাক, তেমনি মজা পেতেও ছাড়েনি কেউ। এমন হেয়ার স্টাইল দেখে ভক্তদের ভাবনা , এটা কি নতুন ফ্যাশন নাকি ভুল করে কাটা? পরে রোনালদো নিজেই জানান, ইনজুরির খবর থেকে মিডিয়ার দৃষ্টি সরাতেই তিনি ইচ্ছে করে মজার এই হেয়ার স্টাইল করেছিলেন।
২০১৮ বিশ্বকাপে লিওনেল মেসির জার্সি নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। ম্যাচ শেষ হওয়ার পর প্রতিপক্ষ দলের একে একে লাইন ধরে দাঁড়িয়ে থাকেন মেসির জার্সি নেয়ার জন্য। যেন ফুটবল ম্যাচ নয়, জার্সি এক্সচেঞ্জ কাউন্টার!
২০১৮ সালের বিশ্বকাপে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের পানির বোতল ভুল করে নিজের মুখে না দিয়ে অন্যদিকে ঢেলে দেওয়ার ভিডিও ভাইরাল হয়ে যায় যা পরে সোশ্যাল মিডিয়ায় হয়ে ওঠে হাসির অন্যতম উপকরণ। ম্যাচের টেন শনের মুহূর্তে ভুল করে নিজের পানির বোতল না নিয়ে পাশে থাকা স্টাফের বোতল সরিয়ে অন্যদিকে ঢেলে দেন। দেখে মনে হচ্ছিল এটা যেন খেলার স্ট্রাটেজির অংশ। সামাজিইক মাধ্যমে চলে হাস্যরস। কোচ শুধু খেলোয়াড় না পানির বোতলও কন্ট্রোল করে।
জয়-পরাজয়ের গল্পের বাইরে, এরকম হাসির মুহূর্তগুলোই বিশ্বকাপকে করে তোলে আরও রঙিন আর স্মরণীয়। ফুটবল শুধু খেলা নয় এটা আনন্দ, আবেগ আর বিনোদনের এক অসাধারণ মিশেল।




