জুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে চায় আর্সেনাল, বাধা ট্রান্সফার ফি

জুলিয়ান আলভারেজ
ফুটবল
এখন মাঠে
0

চলতি মৌসুম শেষে অ্যাতলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে চায় আর্সেনাল। তবে এক্ষেত্রে ট্রান্সফার ফি-র অংকসহ বেশ কিছু বড় বাধার মুখে পড়তে হবে গানারদের।

ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, আলভারেজকে দলে নিতে হলে আর্সেনালকে অন্তত ১০০ মিলিয়ন খরচ করতে হবে। যা হবে গানারদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি।

এদিকে গত মৌসুমে ২৭০ পাউন্ড খরচ করেছিল আর্সেনাল। ফলে আর্জেন্টাইন স্ট্রাইকারকে কিনতে চাইলে চলতি মৌসুমে দল থেকে অন্তত একজন দামী খেলোয়াড় বিক্রি করতে হবে মিকেল আর্তেতাকে।

আরও পড়ুন:

পাশাপাশি ইউরোপের আরও বেশ কিছু বড় দল আলভারেজকে দলে পেতে চায়। যেখানে সবচেয়ে এগিয়ে আছে বার্সেলোনা। স্পাইডারম্যানখ্যাত এ ফুটবলারও কাতালান ক্লাবটিতে যোগ দিতে আগ্রহী বলে এর আগে খবর বের হয়েছিল।

বার্সার পাশাপাশি প্যারিস সেইন্ট জার্মেইনও তাকে দলে পেতে ইচ্ছুক। তাই এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে আর্থিক দিকের পাশাপাশি এই দলগুলোর সাথেও টেক্কা দিতে হবে আর্সেনালকে।

এফএস