এসপানিওলের বিপক্ষে রিয়াল হেরে গেলে বা ড্র করলেই চার ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা নিশ্চিত হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার।
আরও পড়ুন:
লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার ৩৪ ম্যাচে পয়েন্ট ৮৮ আর এক ম্যাচ কম খেলে রিয়ালের পয়েন্ট ৭৪। রিয়াল যদি এসপানিওলকে হারাতে পারে তাহলে সমান ম্যাচে পয়েন্ট ব্যবধান নেমে আসবে ১১ তে। সেক্ষেত্রে আগামী ১১ মের এল ক্লাসিকোতে শিরোপার মীমাংসা হতে পারে।
তবে আরবেলওয়ার দল যদি আজ হেরে যায় বা ড্র করে সেক্ষেত্রে পয়েন্ট ব্যবধান গিয়ে দাঁড়াবে ১৩ বা ১৪ পয়েন্টের। সেক্ষেত্রে বাকি ম্যাচ গুলোতে জিতলেও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে টপকানোর সুযোগ হারাবে রিয়াল।





