চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট পাবে কারা—জবাব মিলবে রাতেই

আর্সেনাল-অ্যাতলেটিকো মাদ্রিদের খেলোয়াড়
ফুটবল
এখন মাঠে
0

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করবে কারা, আর্সেনাল নাকি অ্যাতলেটিকো মাদ্রিদ?— তার জবাব ফুটবল ভক্তরা পাবে রাতেই। সেমিফাইনালের দ্বিতীয় লেগের গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে আর্সেনাল। এর আগে প্রথম লেগের ম্যাচটি শেষ হয়েছিল ১-১ গোলের সমতায়।

আজ (সোমবার, ৫ মে) ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে।

ঘরের মাঠে বিগ ম্যাচের আগে আর্সেনালের জন্য বড় স্বস্তি বুকায়ো সাকার প্রত্যাবর্তন। ১০ ম্যাচ পর ফিরেই ফুলহ্যামের বিপক্ষে পেয়েছিলেন গোলের দেখা। এমনকি অধিনায়ক মার্টিন ওডেগার্ড এবং স্ট্রাইকার কাই হাভার্টজকেও পেতে পারে গানাররা।

আরও পড়ুন

বিপরীতে অ্যাতলেটিকো মাদ্রিদের আছে বড় রকমের অস্বস্তি। হুলিয়ান আলভারেজ, সরলথ, গুইলিয়ানো সিমিওনে, নিকো গঞ্জালেসকে পাচ্ছে না মাদ্রিদের ক্লাবটি।

ম্যাচভেন্যু এমিরেটসেও রেকর্ড ভালো না স্প্যানিশ ক্লাবটির। সবশেষ গত অক্টোবরেই এ মাঠে ৪-০ গোলে হেরেছিলো অ্যাতলেটিকো। আর্সেনালকে বড় ম্যাচের আগে বাড়তি প্রেরণা যোগাবে সাম্প্রতিক সেই ফল।

জেআর