ফিফা বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণা

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণা
ফুটবল
এখন মাঠে
0

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রোস। ঘরোয়া লিগের আধিপত্য থাকলেও ইউরোপের পাঁচজন এবং যুক্তরাষ্ট্রের দুইজন ফুটবলার এই দলে জায়গা পেয়েছেন।

দলে চমক হিসেবে রয়েছেন দুই আনক্যাপড ডিফেন্ডার ওলওয়েথু মাখানিয়া ও ব্রাডলি ক্রস। সম্প্রতি আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ জেতা মামেলোদি সানডাউন্স ও দক্ষিণ আফ্রিকান প্রিমিয়ারশিপ চ্যাম্পিয়ন অরল্যান্ডো পাইরেটস স্কোয়াডে জায়গা পেয়েছেন। এবারের আসরের উদ্বোধনী ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। যেখানে ঘুরে এসেছে ২০১০ বিশ্বকাপের স্মৃতি।

আরও পড়ুন:

সেবারের মতো এবারও মেক্সিকোর বিরুদ্ধে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে প্রোটিয়ারা। ১১ জুন সেই ম্যাচের পর ১৮ জুন চেক রিপাবলিক ও ২৪ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা।

ইএ