চার বছর আগে অস্ট্রেলিয়ার ডাক ফিরিয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ান ভোলপাটো। তবে এবার ইতালি থেকে আন্তর্জাতিক ফুটবলের আনুগত্য বদলে কয়েক দিনের মধ্যেই সকারুজদের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন ২২ বছর বয়সী এ তরুণ।
সিডনিতে জন্ম নেয়া ভোলপাটো ইতালির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেললেও সিনিয়র দলে প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলায় অস্ট্রেলিয়ার হয়ে খেলার অনুমতি পান।
কাকতালীয়ভাবে, এবার বিশ্বকাপে জায়গা পায়নি ইতালি। ভোলপাটোকে নিয়ে দারুণ আশাবাদী কোচ পপোভিচ। তার বিশ্বাস, তরুণ এ মিডফিল্ডারের প্রতিভা ও আত্মবিশ্বাস অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশনে বড় ভূমিকা রাখবে।





