চিলিতে বিশ্বকাপ উন্মাদনায় ব্যতিক্রমী ‘স্টিকার বিনিময় উৎসব’

চিলিতে স্টিকার বিনিময় উৎসব
ফুটবল
এখন মাঠে
0

চিলির রাজধানী সান্তিয়াগোতে অনুষ্ঠিত হলো ২০২৬ বিশ্বকাপকে ঘিরে দেশের সবচেয়ে বড় ‘স্টিকার বিনিময় উৎসব’। গতকাল (রোববার, ৩১ মে) সান্তিয়াগোর বিসেনতেনারিও স্টেডিয়ামে চিলির ইতিহাসের সবচেয়ে বড় এ উৎসব অনুষ্ঠিত হয়।

‘কাম্বিয়াতোন’ নামে পরিচিত এ আয়োজনে হাজারো ফুটবলপ্রেমী মাঠে জড়ো হয়ে নিজেদের ‘পানিনি’ তথা বিশ্বকাপের অসম্পূর্ণ স্টিকার সংগ্রহ পূরণের চেষ্টা করেন।

শিশু থেকে শুরু করে বয়স্ক সব বয়সী সংগ্রাহকেরা টেবিল সাজিয়ে নিজেদের অতিরিক্ত স্টিকার প্রদর্শন করেন এবং প্রয়োজনীয় খেলোয়াড়দের স্টিকার খুঁজে বেড়ান।

আরও পড়ুন

অনুষ্ঠানটি শুধু চিলিয়ানদের মধ্যেই সীমাবদ্ধ ছিলো না। বিপুল সংখ্যক আর্জেন্টাইন সমর্থকও সেখানে উপস্থিত ছিলেন। তাদের বিশ্বাস— ২০২২ বিশ্বকাপের আগে যেমন স্টিকার অ্যালবাম পূরণ করা সৌভাগ্য বয়ে এনেছিলো, এবারও তেমন কিছু ঘটতে পারে।

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল উন্মাদনার আরেকটি অনন্য উদাহরণ হয়ে উঠেছে চিলির এ স্টিকার-বিনিময় উৎসব।

জেআর