আই শো স্পিডকে বর্ণবাদী মন্তব্য, নিন্দা ফিফার

আই শো স্পিড
ফুটবল , বিশ্বকাপ
এখন মাঠে
0

বিশ্বকাপের ম্যাচ চলাকালে ইউটিউবার আই শো স্পিডকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের ঘটনায় নিন্দা জানিয়েছে ফিফা। এ তারকার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে সামাজিক মাধ্যমে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বলেছে, কোনো ধরনের বর্ণবাদ, ঘৃণা ও বৈষম্যকে সমর্থন করে না তারা।

আই শো স্পিডের আসল নাম ড্যারেন ওয়াটকিনস জুনিয়র। ফিফা ও যুক্তরাষ্ট্রের সম্প্রচার সহযোগী ফক্স স্পোর্টস এবং ইউটিউবের সঙ্গে চুক্তির অংশ হিসেবে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে উপস্থিত থেকে কন্টেন্ট তৈরি করেছেন তিনি।

মায়ামিতে আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচের সময় গ্যালারিতে থাকা এক দর্শক স্প্যানিশ ভাষায় তাকে ‘চিড়িয়াখানায় গিয়ে কাঁদো’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন:

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে ফিফা জানায়, ঘটনা সম্পর্কে তারা অবগত হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানের ঘোষণাও দিয়েছে সংস্থাটি।

এফএস