২৩ বছর পর সাফের শিরোপা জয়ের সবচেয়ে বড় সুযোগ বাংলাদেশের

বাংলাদেশ ফুটবল দল
ফুটবল
এখন মাঠে
0

২৩ বছর পর সাফের শিরোপা জয়ের মিশনে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানকে গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে লাল-সবুজরা। অন্যদিকে গ্রুপ বি-তে ভারতের সঙ্গে আছে পাকিস্তান ও মালদ্বীপ। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলে নেপালও অংশ নেবে আসন্ন আসরে।

ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের ড্র। দক্ষিণ এশিয়ার সেরার মুকুট অর্জনের লক্ষ্যে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে ছয় দল। এছাড়া শর্তসাপেক্ষে খেলার সুযোগ থাকছে নেপালের জন্যও।

এবারের আসরের আয়োজক বাংলাদেশ। গ্রুপ এ-তে লাল সবুজরা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে একবার শিরোপা জেতা শ্রীলঙ্কা ও ভুটানকে। নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় বেশ সহজ গ্রুপই পেয়েছে লাল-সবুজরা।

গ্রুপ বি-তে লড়াই করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। শক্তিমত্তায় ভারত অনেক এগিয়ে। এখন পর্যন্ত রেকর্ড ৯ বার টুর্নামেন্টের শিরোপা জিতেছে দলটি। শেষ দুই আসরের চ্যাম্পিয়নও তারা। তবে ভারত-পাকিস্তানের লড়াই মানেই অন্যরকম উত্তেজনা। এই গ্রুপের অপর দল মালদ্বীপ।

আরও পড়ুন:

টুর্নামেন্টের আগেই বাংলাদেশের গ্রুপে আসতে পারে পরিবর্তন। আগামী ৪ নভেম্বর শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর। এর আগে নেপাল ফুটবল ফেডারেশনের ওপর দেওয়া নিষেধাজ্ঞা ফিফা উঠিয়ে নিলে সাফে খেলতে পারবে তারা। এক্ষেত্রে গ্রুপ এ-তে বাংলাদেশের সঙ্গী হবে ২০২১ আসরের রানার আপরা।

২০০৩ সালে সাফে একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ। বিগত দুই দশকে টুর্নামেন্টটির ফাইনালেও জায়গা করে নিতে পারেনি লাল-সবুজরা। তবে এবার বেশ শক্তিশালী দল নিয়েই সাফে খেলতে নামবে বাংলাদেশ। নতুন কোচ পিটার ডুলির অধীনে আরও একবার দক্ষিণ এশিয়ার সেরা হতে ঘরের মাঠে নামবেন হামজা-শোমিতরা।

এফএস