এশিয়ান প্যারা গেমসের প্রস্তুতি শুরু; উদ্বোধন হলো জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প

যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
অন্য সব খেলা
এখন মাঠে
0

আসন্ন এশিয়ান প্যারা গেমস ২০২৬ উপলক্ষে উদ্বোধন হলো হলো জাতীয় প্রশিক্ষণ ক্যাম্পের। উদ্বোধন করেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিমন্ত্রী জানান বিশেষ চাহিদা সম্পন্ন ও প্যারা অ্যাথলেটদের জন্য নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা বৃদ্ধি করার পরিকল্পনা সরকারের।

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান প্যারা গেমস ২০২৬ উপলক্ষে সকালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে উদ্বোধন হলো প্রশিক্ষণ ক্যাম্প। যেখানে উপস্থিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এসময় তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর-কিশোরীদের পাশে সবসময়ই থাকবে সরকার।

যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমাদের এ বিশেষ চাহিদাসম্পন্ন যুব-যুবনারীরা তারা যাতে অংশগ্রহণ করতে পারে এবং আমি শুধু ঢাকাকেন্দ্রিক না, আমি চাই যে ৬৪টি জেলাতেই আমাদের এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হোক।’

শুধু এশিয়ান গেমসকে কেন্দ্র করে নয় বরং বছরজুড়ে এসব অ্যাথলেটদের যত্ন নেবে সরকার। এমন প্রতিশ্রুতিও দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

আমিনুল হক বলেন, ‘আপনারা শুধু এশিয়ান গেমস না, আমরা আপনাদেরকে সারা বছর একটি ট্রেনিং সেশনের ভিতরে রাখতে চাই এবং সে ট্রেনিং সেশনের মাধ্যমে আপনাদের কাছে শুধু একটিই চাওয়া—সেটা আমাদের পদকগুলো যাতে আমরা পেতে পারি।’

খেলাধুলাকে পেশা হিসবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ক্রীড়াভাতা চালু করেছে বর্তমান সরকার। এ সুবিধা পাবেন বিশেষ চাহিদাসম্পন্ন অ্যাথলেটরাও।

ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমরা পর্যায়ক্রমে আপনারা যদি নেক্সট যে আমাদের এশিয়ান গেমস হবে, সেখানে যদি আমাদের ক্রীড়াবিদরা ভালো কিছু অর্জন করতে পারে, ইনশাল্লাহ আমরা তাদেরকেও আমাদের এ ক্রীড়া ভাতার ভিতরে অন্তর্ভুক্ত করা হবে।’

আগামী সেপ্টেম্বরের মধ্যে সারাদেশের বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের নিয়ে বিভিন্ন ইভেন্টের টুর্নামেন্ট আয়োজনেরও নির্দেশ দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

জেআর