বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলির প্রথম অ্যাসাইনমেন্ট ছিল গত জুনে অনুষ্ঠিত সান মারিনোর প্রীতি ম্যাচ। সেই ম্যাচের জন্য তিনি ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছিলেন। ওই স্কোয়াড থেকে মিরাজুল ও রফিকুল ডাক পাননি। মিরাজুল অবশ্য ফিফার ম্যাচ নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন। আল আমিনও বড় শাস্তির মধ্যে থাকায় স্বাভাবিকভাবে তিনিও দলে নেই। গত মৌসুমে মোহামেডানের হয়ে দুর্দান্ত খেলা সৌরভ দেওয়ান সান মারিনো সফরে সিনিয়র জাতীয় দলে ডাক না পাওয়ায় আলোচনা হয়েছিল। এবার সৌরভকে ডেকেছেন ডুলি।
বাফুফে সভাপতির পরিকল্পনা ছিল বিকেএসপিতে এই ক্যাম্প করানোর। ফেডারেশন বিকেএসপির সঙ্গে আলোচনা করেছিল। বিকেএসপিতে নতুন কুড়ির জন্য আবাসন সংকট, তাই সেই পরিকল্পনা থেকে সরে এসেছে তারা। ঢাকাতেই একটি হোটেলে রেখে চলবে অনুশীলন। ফর্টিজ, পুলিশ ছাড়া কোনও ক্লাব অনুশীলন শুরু করেনি এখনও। ক্লাবগুলো ফিফা উইন্ডোর তিন দিন আগে খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। ফলে মৌসুম শুরুর আগে ক্লাবের সঙ্গে অনুশীলন বাদ দিয়ে জাতীয় দলে পাঠাবে কি না সেই শঙ্কা থেকেই যাচ্ছে।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, হৃদয়, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম শাহ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মনজুরুর রহমান, মিনহাজুল করিম স্বাধীন, মো. ইব্রাহীম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুল।





