মালাগার বিপক্ষে বড় জয় পেলো রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
ফুটবল
এখন মাঠে
0

ঘরের মাঠে টেবিলের নিচু সারির দল মালাগার বিপক্ষে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে লস ব্লাঙ্কোদের জয় ৪-০ ব্যবধানে।

ঘরের মাঠে ম্যাচের মাত্র ৩০ মিনিটেই ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৯তম মিনিটে একক নৈপুণ্যে মালাগার জালে প্রথমবার বল পাঠান জ্যুড বেলিংহাম।

২৬ মিনিটে দলের দ্বিতীয় গোলেও ছিলেন এই ইংলিশম্যান। তার হেড থেকেই বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন মালাগার আলফন্সো হেরেরো। আর ম্যাচের ৩০ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ক্রস থেকে নিঁখুত ভলিতে গোল করেন কিলিয়ান এমবাপ্পে।

আরও পড়ুন:

বেলিংহাম দ্বিতীয়ার্ধে গোলবঞ্চিত হন বল সাইডবার থেকে ফিরে আসায়। তবে, ৯১ মিনিটে রিয়ালের চতুর্থ গোল এনে দেন আর্দা গুলার। এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিইয়ে লা লিগার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

এফএস