আনুষ্ঠানিকভাবে শেফিল্ড ইউনাইটেডে হামজা চৌধুরী

হামজা চৌধুরী
ফুটবল
এখন মাঠে
0

২১ বছর পর নিজের শৈশবের ক্লাব লেস্টার সিটিকে বিদায় বলছেন হামজা। আনুষ্ঠানিকভাবে তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে শেফিল্ড ইউনাইটেড।

শেষ ২৪ ঘণ্টা বেশ নাটকীয় পরিস্থিতিতেই শেফিল্ডে যোগদানের সব আনুষ্ঠানিকতা শেষ করেছেন হামজা। স্থানীয় সময় রবিবারেই মেডিকেল টেস্ট সম্পন্ন করেছেন। সেইসঙ্গে অফিসিয়াল ফটোশ্যুটও হয়ে গিয়েছে তার।

আরও পড়ুন:

আজ (সোমবার, ৩১ আগস্ট) বিকেলে এসেছে আনুষ্ঠানিক বার্তাও। সংক্ষিপ্ত এক ভিডিওতে হামজা চৌধুরী বললেন, ধারে নয়।

এবার পুরোপুরি শেফিল্ডে থাকতেই এসেছেন তিনি। এর আগে ২০২৪-২৫ মৌসুমে দ্য ব্লেডসের হয়ে ধারে অর্ধেক মৌসুম ছিলেন হামজা। এবার আপাতত এক বছরের চুক্তিতে তাকে দলে টেনেছে দ্য ব্লেডস।

এফএস