বদলাচ্ছে চেলসির মালিকানা

চেলসি ফুটবল ক্লাব
ফুটবল
এখন মাঠে
0

প্রিমিয়ার লিগের দল চেলসির মালিকানা ছেড়ে দেয়ার দ্বারপ্রান্তে আছেন মার্কিন ব্যবসায়ী টড বোয়েহলি। খুব দ্রুতই ইরান বংশোদ্ভূত মার্কিন নাগরিক বেহদাদ এঘবালি ইংলিশ ক্লাবটির দায়িত্ব নেবেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, গত কয়েক সপ্তাহ ধরেই চেলসি ক্লাবের নিজের অংশ বিক্রির জন্য নিয়মিত আলোচনা চালাচ্ছেন টড বোয়েহলি।

মার্ক ওয়াল্টারকে নিয়ে লন্ডনের ক্লাবটির ৩৮ দশমিক ৫ শতাংশ মালিকানা কিনেছিলেন বোয়েহলি। বর্তমানে পুরোটাই বিক্রি করতে চান এঘবালির কাছে।

ইরান বংশোদ্ভূত এ ব্যবসায়ী এবং তার প্রতিষ্ঠান ক্লার্কলেক এ মুহূর্তে চেলসির ৬০ শতাংশের বেশি মালিকানা ধরে রেখেছেন। টড বোয়েহলি, মার্ক ওয়াল্টারদের অংশ কিনলে চেলসির ৯৯ দশমিক ৯ শতাংশ মালিকানা পেয়ে যাবেন বেহদাদ এঘবালি।

জেআর