জয় দিয়েই শুরু মেসিবিহীন আর্জেন্টিনার নতুন যুগের

গোলের পর উচ্ছ্বসিত আর্জেন্টিনার ফুটবলারা
ফুটবল
এখন মাঠে
0

মেসিকে ছাড়াই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দাপুটে জয় আর্জেন্টিনার। বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ৩ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই বলিভিয়ার ওপর চাপ তৈরি করে আর্জেন্টিনা। প্রথমার্ধেই গোলের দেখা পায় তারা। লাওতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরপর ব্যবধান দ্বিগুণ করেন নিকোলাস পাজ। তার গোলে ২-০ লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমেনি আর্জেন্টিনার।

নিকো পাজের পাস থেকে ক্রিস্তিয়ান রোমেরো করেন তৃতীয় গোল। শেষ দিকে আর্জেন্টিনার জয়কে আরও বড় করেন লোপেজ। জাতীয় দলের জার্সিতে এটিই তার প্রথম গোল।

শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। মেসিকে ছাড়া দলটির আক্রমণভাগের পারফরম্যান্সে মিলেছে স্বস্তির বার্তা।

জেআর