রাতের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও ইংল্যান্ড। ক্রোয়াটদের ঘরের মাঠ রুজভিকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
‘সি’ গ্রুপে দুই দলই দুটি করে ম্যাচ খেলে জিতেছে একটিতে। চেকিয়াকে হারালেও স্পেনের কাছে হেরেছে দুই দলই। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকতে জয়ের লক্ষ্যেই নামবে দুই দল।
গ্রুপের অন্য ম্যাচে রাত পৌনে ১টায় চেকিয়ার বিপক্ষে লড়বে স্পেন। একইসময় স্লোভেনিয়ার বিপক্ষে খেলবে সুইজারল্যান্ড, স্কটল্যান্ডের প্রতিপক্ষ নর্থ মেসিডোনিয়া।





