রোনালদো ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

গোলের পর উদযাপন
ফুটবল
এখন মাঠে
0

রোনালদোকে ছাড়াই জয়ের ধারা বজায় রেখেছে পর্তুগাল। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।

ম্যাচের ৩৬ মিনিটে ক্রিস্টোফ আয়ারের গোলে নরওয়ে এগিয়ে গেলেও দুই মিনিট পরেই চমৎকার ভলিতে সমতা ফেরান জোয়াও কানসেলো।

আর ৭৮ মিনিটে বদলি হিসেবে নেমে জয়সূচক গোলটি করেন গনসালো রামোস। পরপর চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই শেষ আটে পৌঁছালো পর্তুগিজরা। অন্যদিকে, গ্রিসের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট খুইয়েছে জার্মানি।

ম্যাচের ৭০ শতাংশ সময় বল দখলে রেখে ২১টি শট নিয়েও গোলের দেখা পায়নি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এ ড্রয়ে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নেমে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

অন্যদিকে সমান ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে গ্রিস, আর সার্বিয়াকে হারিয়ে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস।

জেআর