হুথি সংঘাতের প্রভাবে এবার সূচি পরিবর্তন সৌদি প্রো লিগের

সৌদি প্রো লিগের লোগো
ফুটবল
এখন মাঠে
0

ইয়েমেনে সংঘাতের প্রভাব এবার সৌদি প্রো লিগের সূচিতেও। হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত বেড়ে যাওয়ায় স্থগিত করা হয়েছে নবম রাউন্ডের তিনটি ম্যাচ।

৯ম রাউন্ডের তিন ম্যাচের মধ্যে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর ও আল আহলির হাইভোল্টেজ লড়াই। ম্যাচটি পিছিয়ে গেছে প্রায় পাঁচ মাস।

নতুন সূচি অনুযায়ী, আগামী বছরের ৬ মার্চ মুখোমুখি হবে দুই দল। এদিকে লিগের শীর্ষে থাকা আল হিলালের বিপক্ষে আল রিয়াদের ম্যাচ এবং আল ইত্তিহাদ-আল শাবাবের লড়াই অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর।

তবে নবম রাউন্ডের বাকি ম্যাচগুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ।

জেআর