
ইউরোপ ছেড়ে সৌদি প্রো লিগে পাড়ি জমালেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি
মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ডে পা রাখা গ্যাব্রিয়েল মার্তিনেল্লির সাত বছরের আর্সেনাল অধ্যায়ের ইতি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড এবার সৌদি আরবের ক্লাব আল-হিলালে। মাত্র ২৫ বছর বয়সেই নতুন চ্যালেঞ্জের পথে তিনি। এরইমধ্যে ক্লাব রেকর্ড গড়েছে তার ট্রান্সফার ফি।

বয়স শুধু সংখ্যা, আবারও ইতিহাস গড়লেন রোনালদো
বয়সকে স্রেফ একটা সংখ্যা বানিয়ে আবারও ইতিহাসে নাম লেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজে রেকর্ড গড়া গোল করলেন সেই সঙ্গে দলকেও জেতালেন এই পর্তুগিজ তারকা।

আল ইত্তিফাককে হারিয়ে জয় পেয়েছে আল নাসর
সৌদি প্রো লিগে আল ইত্তিফাককে ৩-২ গোলে হারিয়েছে আল নাসর। মৌসুমে প্রথমবার আল নাসরের একাদশে নেমেও ম্যাচ শেষ করতে পারেননি পর্তুগিজ তারকা।

রোনালদোর জোড়া গোলে সৌদি লিগ চ্যাম্পিয়ন আল নাসর
অবশেষে সৌদি প্রো লিগের শিরোপা ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে। সৌদি লিগের শেষ ম্যাচে জয় পেতেই হবে, এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে রোনালদোর জোড়া গোলে ৪-১ গোলের বড় ব্যবধানে দামাককে হারিয়ে শিরোপা খড়া কাটাল রোনালদোর আল নাসর।

গোলরক্ষকের অবিশ্বাস্য ভুলে অপেক্ষা বাড়লো রোনালদোর আল নাসরের
সৌদি প্রো লিগে চিরপ্রতিদ্বন্দ্বী আল হেলালের সঙ্গে গোলরক্ষকের অবিশ্বাস্য ভুলে ঝুলে থাকল রোনালদোর আল নাসরের শিরোপা উৎসব। গতকাল (মঙ্গলবার, ১২ মে) রাতে ঘরের মাঠে আল হিলালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আল নাসরকে।

ম্যানইউয়ের সঙ্গে রোনালদোর পুনর্মিলনী!
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আবারও পুনর্মিলনী হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে তার সাবেক ক্লাবটির খেলোয়াড় হয়ে ফিরছেন না তিনি। সিআর সেভেনের বর্তমান ক্লাব আল-নাসরের বিপক্ষে খেলতে পারে ইউনাইটেড, সেই সূত্রেই উঠে আসছে এ পুনর্মিলনীর প্রসঙ্গ।

আল নাসরের জয়ে ইতিহাস গড়লেন রোনালদো
সৌদি প্রো লিগে আল তাউওনের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ৫–০ গোলে জিতেছে আল নাসর। খেলার শুরুতেই মাত্র সাত মিনিটে গোল করে আল নাসরকে এগিয়ে দেন পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডার জোয়াও ফেলিক্স। পেনাল্টি থেকে গোল পেয়েছেন রোনালদোও।

রোনালদোবিহীন আল নাসরের জয়
সৌদি প্রো লিগে রোনালদোবিহীন আল নাসর ৯–০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আল আকদৌদকে। একাই ৪ গোল করেছেন সাদিও মানে।

তিন ম্যাচ পর জয়ে ফিরল হামজার শেফিল্ড ইউনাইটেড
তিন ম্যাচ পর জয়ের দেখা পেল হামজার দল শেফিল্ড ইউনাইটেড। ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে অক্সফোর্ড ইউনাইটেড, মিলওয়েল ও প্লেমাউথের কাছে টানা হারের পর কার্ডিফ সিটির বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে দলটি।

রোনালদোর জোড়া গোলে আল হিলালকে হারালো আল নাসর
সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে আল হিলালকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। আক্রমণ পালটা আক্রমণে শুরু হওয়া ম্যাচের শুরু থেকেই অতিথিদের চাপে রাখে আল হিলাল। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় গোলের দেখা পায়নি হিলাল।

রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
সৌদি প্রো লিগে ঘরের মাঠে দামাককে ২-০ গোলে হারায় আল নাসর। দুই অর্ধে দুই গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো।

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন রোনালদো
সৌদি সুপার কাপের ফাইনালে উঠা হলো না রোনালদো'র আল নাসরের। সেমিফাইনালে আল হিলালের কাছে ২-১ গোলে হেরেছে তার দল। এদিন ফাউল করে লাল কার্ড দেখেছেন পর্তুগিজ মহাতারকা রোনালদো।