চলতি মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে টানা ১০ ম্যাচের সবগুলোই জিতেছে বার্সেলোনা। বর্তমানে লিগ টেবিলের শীর্ষে থাকা হান্সি ফ্লিকের দল মাত্র ৮ ম্যাচে করেছে ৩৪ গোল। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা বেতিস আট ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে পেয়েছে ১৯ পয়েন্ট।
ঘরের মাঠ লা কার্তুহায়ও দুর্দান্ত তারা। এন্টনি ও এজ আবদের গতি বার্সার রক্ষণকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। তবে প্রতিপক্ষ যেমনই হোক না কেন আপন ছন্দে এগিয়ে যাওয়ার ঘোষণাই দিয়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক।
ইঞ্জুরি কাটিয়ে এ ম্যাচে খেলতে পারেন রাফিনহা। পিএসজি ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে খেলোয়াড়দের আরেকবার বাজিয়ে দেখতে পারেন ফ্লিক।





