ভারতের পর এবার সিঙ্গাপুর সফরে আসছে ব্রাজিল

ব্রাজিল ফুটবল দল
ফুটবল
এখন মাঠে
0

ভারতের পর আবারো এশিয়া সফরে আসছে ব্রাজিল ফুটবল দল। নভেম্বরের ফিফা উইন্ডোতে সিঙ্গাপুর সফর করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দু'টি ম্যাচই ৫৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আগামী ১৪ নভেম্বর জাপানের বিপক্ষে মাঠে নামবে আনচেলত্তির শিষ্যরা। এর তিনদিন পর ১৭ নভেম্বর স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে লড়বেন ভিনি-রাফিনিয়ারা। আর এ দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আগামী ২৯ অক্টোবর ব্রাজিলের রিও ডি জেনেইরোতে খেলোয়াড়দের নামের তালিকা ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি।

জাপান-সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে এবারও স্কোয়াডেও চমক দেখা যেতে পারে। চূড়ান্ত স্কোয়াড নির্বাচনের আগে সম্ভাবনায় থাকা খেলোয়াড়দের পারফরম্যান্স বিচার করতে ব্রাজিলের টেকনিক্যাল কমিটি ব্রাজিলের ক্লাব ও ইউরোপের বিভিন্ন ম্যাচ পর্যবেক্ষণ করছে।

এএইচ