তবে জয় পেলেও পুরো ম্যাচে নিজেদের সেরা ছন্দে ছিল না মিকেল আর্তেতার দল। পুরো ম্যাচে ৭৪ শতাংশ সময় বল দখলে রাখা আর্সেনাল শট নেয় ৮টি। সিটি গ্রাউন্ডে ম্যাচের শেষ বাঁশি বাজার ১০ মিনিট আগে মাদুয়েকের করা গোলেই জয় নিশ্চিত হয় আর্সেনালের।
নিষ্প্রাণ পারফরম্যান্সের পরও তিন পয়েন্ট আদায় করে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। দিনের অন্যম্যাচে লিডস ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে লিগে টানা ৫ ম্যাচে জয়হীন মাইকেল ক্যারিকের দল। ৩৫ মিনিটে এমবেউমোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। সমতায় ফেরার সুযোগ নষ্ট করে লিডস। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরে স্বাগতিকরা।
শেষ পর্যন্ত কোনো দলই আর গোল না করায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। সাত ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ইউনাইটেড। ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে লিডস।





