রিয়াদের আল আওয়াল পার্কে ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই জালের ঠিকানা খুঁজে পায়নি। নিজের চেনা ছন্দে ছিলেন না এই পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোও।
অধিনায়ক ও দলের সবচেয়ে বড় তারকা জালের দেখা না পেলেও সতীর্থ জোয়াও ফেলিক্সের নৈপুণ্যে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আল নাসর। ৬১ মিনিটি ফেলিক্সের দুর্দান্ত ফিনিশিংয়েই জয় নিশ্চিত হয় দলটির।
এই জয়ে ৯ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের তিন নম্বরে আল নাসর। অন্যদিকে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে নিওম।





