সাভারে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্পোর্টস ও অ্যাকাডেমিক সেন্টার উদ্বোধন

দেশির লোগো
অন্য সব খেলা
এখন মাঠে
0

সাভারে উদ্বোধন হলো ডিজেবিলিটি এম্পাওয়ার্মেন্ট ফর সাসটেইনেবল ইমপ্যাক্টের (দেশি) তত্ত্বাবধানে পরিচালিত স্পোর্টস সেন্টার, থেরাপি ও অ্যাকাডেমিক সেন্টার। আজ (শনিবার, ১৮ এপ্রিল) সকালে সাভারের আমিন বাজারে এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সহ-সভাপতি নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সাজ্জাদুল ইসলাম। আয়োজনে অন্তত ২০ জন শারীরিক প্রতিবন্ধী শিশুকে খেলাধুলার পাশাপাশি থেরাপি দেয়া হয়।

আরও পড়ুন:

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক ও ক্রীড়া সংগঠক সাইফুল কবির, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান আমিনুল হাসান, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের ট্রেজারার আসিফুল হাসান মাসুদসহ, কমিটির সদস্য হেদায়েতুল আজিজসহ আরও অনেকে।

জেআর