তুরস্কে ওআইসি ইউথ ক্যাপিটালের উদ্বোধনীতে অংশ নিতে ঢাকা ছাড়লেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
অন্য সব খেলা
এখন মাঠে
1

তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠিতব্য ‘কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকে অংশ নিতে আজ (রোববার, ১০ মে) সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সফরকালে তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রতিমন্ত্রী।

এ বৈঠকে দুই দেশের যুব উন্নয়ন, ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

ক্রীড়া কূটনীতিকে আরও শক্তিশালী করতে তুর্কি ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আমিনুল হক। বাংলাদেশের ফুটবল উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা গ্রহণের বিষয়ে এ বৈঠকে আলোকপাত করা হবে।

এছাড়া ওয়ার্ল্ড ইথনোস্পোর্ট ইউনিয়নের প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। সফর শেষে আগামী ১৪ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

জেআর