
তুরস্কে বসছে বিশ্ব জলবায়ু সম্মেলন, যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী
বৈশ্বিক বিদ্যুতায়নের হার ৩৫ শতাংশ করা, ভবন নির্মাণে শক্তির ব্যবহার ২৫ শতাংশ কমানো এবং ক্ষতিকর মিথেন গ্যাস নিঃসরণের লক্ষ্যমাত্রা নিয়ে আগামীকাল (সোমবার, ৯ নভেম্বর) তুরস্কে বসছে বিশ্ব জলবায়ু সম্মেলন। এতে যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুলে ধরবেন জলবায়ুর প্রভাবে প্রতিবছর বাংলাদেশের ক্ষতির পরিমাণ। পাশাপাশি ক্ষতিপূরণের অর্থ বাড়ানোর দাবি জানাবে ঢাকা। সম্মেলনে যোগ দিচ্ছেন প্রায় ২০০টি দেশের প্রতিনিধি।

তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, পণ্যের বহুমুখীকরণ এবং ব্যবসায়িক অংশীদারিত্ব জোরদারের মাধ্যমে দুই দেশের বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত করতে চায় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

‘মক্কা চুক্তির’ পূর্ণাঙ্গ নথি প্রকাশ, কী আছে?
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হওয়া হওয়া ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র পূর্ণাঙ্গ পাঠ অনুমোদনের জন্য পার্লামেন্টে জমা দিয়েছে তুরস্ক সরকার। গতকাল (মঙ্গলবার, ২০ অক্টোবর) মধ্যপ্রাচ্যে জোট রাষ্ট্রের নিরাপত্তায় সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে ভোটের প্রস্তাব করে চুক্তিটি স্পিকারের কাছে পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ; কার্যকর ১ নভেম্বর
১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক। আগামী ১ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। শনিবার দেশটির সরকারি গেজেটে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত এপ্রিলে তুরস্কের পার্লামেন্টে আইনটি পাস হয়েছিল। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন ডা. শফিকুর
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আন্তর্জাতিক চুক্তি কার্যকারিতা হারিয়েছে; জাতিসংঘ নিয়ে এরদোয়ানের ক্ষোভ
আন্তর্জাতিক চুক্তিগুলো ক্রমেই তাদের কার্যকারিতা হারাচ্ছে এবং আন্তর্জাতিক আদালতের রায়গুলো বাস্তবায়ন করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। আজ (শুক্রবার, ৯ অক্টোবর) ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিচার সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বর্তমান বিশ্বব্যবস্থার কড়া সমালোচনা করেন। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তুরস্কের স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে জ্বালানিমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন। দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে তুরস্ক; তবে আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবকে কীভাবে রক্ষা করা যায়, তা মূল্যায়ন করছে তুরস্ক। তবে যেকোনো ধরনের আক্রমণাত্মক অভিযানে অংশ নেয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির
‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে তুরস্ক-পাকিস্তান, কারণ কী
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে দ্রুত সেনা ও প্রয়োজনীয় সামরিক সক্ষমতা পাঠাতে সম্মত হয়েছে তুরস্ক ও পাকিস্তান। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা জোরদারে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। ইউরো নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
সরকারি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দায়িত্বশীলতা, স্বচ্ছতা, জবাবদিহি ও মানবকেন্দ্রিকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে শুরু হওয়া দুই দিনব্যাপী আন্তঃআঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।