এশিয়া কাপ আর্চারিতে সোনালি সাফল্য বাংলাদেশের মেয়েদের। স্বর্ণ জয়ের লড়াইয়ে কাজাখস্তানকে ১০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্ণা বিশ্বাসের দল।
ফাইনালে বাংলাদেশের মেয়েরা চারটি এন্ডে যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট তুলে সংগ্রহ করে মোট ২৩০ পয়েন্ট। বিপরীতে কাজাখস্তানের স্কোর ২২০। একইদিনে পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টে রৌপ্য জয় করেছে বাংলাদেশ।
কম্পাউন্ড মিক্সেও রৌপ্য নিশ্চিত করেছে লাল-সবুজ প্রতিনিধিরা। এছাড়া একই দিনে এসেছে দুই ব্রোঞ্জ। আগামীকাল আরও ৩টি স্বর্ণ ও ৩টি ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন বাংলাদেশের আর্চ্যাররা।




 and Yashar chief Gadi Eisenkot wave to supporters-320x167.webp)
