ইংল্যান্ডকে বিধ্বস্ত করেও শেষ চার অধরা বাংলাদেশের মেয়েদের

কাবাডি ম্যাচ
অন্য সব খেলা
এখন মাঠে
0

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে ৭৯-১৩ পয়েন্টে বিধ্বস্ত করে আসর শেষ করেছে বাংলাদেশ। তবু সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের মেয়েদের।

আজ (বুধবার, ২৮ অক্টোবর) ভারতের আহমেদাবাদে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৬৬ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় দলটি।

চার ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে স্কটল্যান্ডকে ৭৫-১৫ পয়েন্টে হারালেও কেনিয়া ও শ্রীলঙ্কার কাছে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

‘বি’ গ্রুপে দুই জয় নিয়ে চার পয়েন্ট পেলেও তৃতীয় স্থানে থেকে অভিযান শেষ করেছে বাংলাদেশ। ফলে ইংল্যান্ডের বিপক্ষে বড় জয় দিয়েও সেমিফাইনালের স্বপ্ন পূরণ হলো না বৃষ্টি-খাদিজাদের।

জেআর