এর আগে কয়েক দফা পেছানোর পর ২০২৭ সালের ৩ থেকে ১১ এপ্রিল পাকিস্তানে এসএ গেমসের সূচি নির্ধারণ করা হয়। তবে একই সময়ে সৌদি আরবের রিয়াদে ষষ্ঠ এশিয়ান ইনডোর এবং এশিয়ান মার্শাল আর্ট ইনডোর গেমস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
যে কারণে দুই আসরে অ্যাথলেটদের অংশগ্রহণ নিশ্চিতে করতে দফায় দফায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসে আয়োজক দেশটি। এরপরই এমন সিদ্ধান্ত নেয়া হয় বলে জানায় আয়োজক দেশ পাকিস্তান।
১৮ সেপ্টেম্বর ইসলামাবাদে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হবে । আর ২৭ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠান হবে আরেক শহর লাহোরে। ২০১৯ সালে কাঠমুন্ডুতে সবশেষ হয় এস এ গেমস।





