বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করবে ‘টফি’, দেখা যাবে বিনামূল্যে

বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করবে ‘টফি’
World Cup , ফুটবল
এখন মাঠে
0

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এলো দারুণ সুখবর। নানা অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপের সবগুলো ম্যাচ সম্প্রচারের স্বত্ব ওটিটি প্ল্যাটফর্ম ‘টফির’ জন্য কিনে নিয়েছে বাংলালিংক। এতে আসন্ন ফিফা বিশ্বকাপের ম্যাচগুলো দর্শকদের সরাসরি দেখার পথে আর কোনো বাধা থাকলো না।

বাংলালিংক তাদের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফির’ জন্য বিশ্বকাপের এক্সক্লুসিভ ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে। এর ফলে মোবাইল ফোন, ট্যাব কিংবা কম্পিউটার থেকেই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ করা যাবে লাইভ স্ট্রিমিংয়ে।

আরও পড়ুন:

আজ (বুধবার, ৩ জুন) এক আনুষ্ঠানিক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, দেশের যেকোনো প্রান্ত থেকে টফি অ্যাপ বা ওয়েবসাইটে ম্যাচ দেখা যাবে উচ্চমানের সম্প্রচারে।

আরও জানানো হয়, গ্রাহকরা বিনামূল্যেই বিশ্বকাপের খেলা দেখতে পারবেন। তবে এই সুবিধা পেতে নির্দিষ্ট ডেটা প্যাক বা বিশেষ অফার গ্রহণ করতে হবে।

এসএইচ