যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে অনুষ্ঠিত ম্যাচে সমানে সমান লড়াই করেছে হাইতি ও স্কটল্যান্ড।
আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝেই ২৮ মিনিটে স্কটিশদের এগিয়ে দেন জন ম্যাকগিন। ডি বক্সের বাইরে বল পেয়ে বাঁ পায়ের শটে স্কোরশিটে নাম তোলেন তিনি।
আরও পড়ুন:
ম্যাচের ৫৪ শতাংশ সময় বল দখলে রাখা হাইতি গোলের জন্য দুটি শট নিলেও সাফল্য পায়নি। শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্কটল্যান্ড।
এর মাধ্যমে ৩৬ বছর পর বিশ্বকাপে প্রথম জয় পেল দলটি। এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে এখন স্কটল্যান্ড।
দিনের আরেক ম্যাচে ড্র করা মরক্কো ও ব্রাজিল আছে পরের দুই স্থানে। কোনো পয়েন্ট না পাওয়া হাইতি টেবিলের তলানীতে।





